Advertisement

২৫তম বিসিএস পুলিশ ফোরামের নতুন নেতৃত্বে আনিসুজ্জামান ও আবদুল্লাহ্-আল-ফারুক

২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত শনিবার রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ মিলনায়তনে অনুষ্ঠিত এই পুনর্মিলনীতে সর্বসম্মতিক্রমে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে সভাপতি এবং নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুককে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মনজুর মোর্শেদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে যোগ দেন পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ২৫তম বিসিএস পুলিশ ব্যাচের সদস্যদের সরব উপস্থিতিতে আয়োজিত এই মিলনমেলায় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীমা পারভীন, ২৫তম বিসিএস ফোরামের বিদায়ী সভাপতি মো. নূরুল করিম ভূঁইয়া এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ইলিয়াস কবিরসহ বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা অংশ নেন।

বিজ্ঞাপন

নবনিযুক্ত সভাপতি মো. আনিসুজ্জামান ইতিপূর্বে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দুই মেয়াদে সফলতার স্বাক্ষর রেখেছেন। পাশাপাশি নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ্-আল-ফারুক বর্তমানে একই সংগঠনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাদের এই অভিজ্ঞতা সংগঠনের আগামী দিনের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০০৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে পুলিশ ক্যাডারে যোগদানের পর থেকে এই ব্যাচের সদস্যরা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। প্রতিষ্ঠার পর থেকেই এই ফোরাম নিজস্ব সদস্যদের পেশাগত উৎকর্ষ সাধন, কল্যাণ নিশ্চিত করা এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সম্পর্কিত- বিসিএস
0%
0%
0%
0%