Advertisement

নরসিংদীতে মৃদু ভূমিকম্প রাজধানীতে আতঙ্ক

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩। হঠাৎ অনুভূত এই কম্পনে নগরজুড়ে সাধারণ মানুষের মাঝে স্বল্প সময়ের জন্য তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি ও ভবন ছেড়ে দ্রুত নিচে নেমে খোলা আকাশের নিচে আশ্রয় নেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত নরসিংদীর শিবপুর এলাকায়। ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের সৃষ্টি হয়। মৃদু মাত্রার এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

কম্পন অনুভূত হওয়ার পরপরই আতঙ্কিত বাসিন্দাদের অনেকে রাস্তাঘাটে বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত রাজধানী বা পার্শ্ববর্তী কোনো এলাকা থেকে প্রাণহানি কিংবা বড় ধরনের ধ্বংসযজ্ঞের কোনো সংবাদ পাওয়া যায়নি। পরিস্থিতির দিকে নজর রাখছে আবহাওয়া অধিদপ্তরসহ সংশ্লিষ্ট জরুরি সেবা সংস্থাগুলো।

0%
0%
0%
0%