AdvertisementAdvertisement

পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি

দেশজুড়ে পুলিশের ব্যবহৃত যানবাহনে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে পুলিশ সদর দপ্তর। উগ্রবাদী গোষ্ঠী বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ ও বাসসহ সরকারি বিভিন্ন যানবাহনে হামলা চালাতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ১ আগস্ট এই জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় তারেক রহমানের নেতৃত্বাধীন প্রশাসনের অধীনে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের অপারেশন্স কন্ট্রোল থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, সরকারি যানবাহনের নিরাপত্তায় কোনো ধরনের শিথিলতা বা অবহেলার সুযোগ নেই। দায়িত্ব পালনকালে কিংবা ডিউটি শেষে পার্কিং করা অবস্থায় প্রতিটি যানবাহনকে সার্বক্ষণিক নিবিড় নজরদারিতে রাখতে হবে। কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া যানবাহন অরক্ষিত অবস্থায় ফেলে রাখা যাবে না।

Advertisement
বিজ্ঞাপন

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, দায়িত্ব পালনকালে কোনো যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে তা অবশ্যই নিরাপদ স্থানে স্থানান্তর করতে হবে। এছাড়া থানা, পুলিশ লাইন্স ও বিভিন্ন দাপ্তরিক কম্পাউন্ডে রাখা যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাগুলোতে নিয়মিত টহল জোরদার এবং সন্দেহভাজন ব্যক্তি বা বস্তুর ওপর তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে পুলিশ সদর দপ্তর দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা এবং ইউনিটের কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। কোনো ধরনের নাশকতা রোধে পুলিশ সদস্যদের নিজ নিজ কর্মস্থলে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%