AdvertisementAdvertisement

রাজধানীর পাঁচ এলাকায় আজ আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

রাজধানীর বিভিন্ন এলাকায় পাইপলাইন সংস্কার ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে আজ মঙ্গলবার টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। পুরাতন বিতরণ লাইন পরিবর্তন এবং সার্ভিস লাইন প্রতিস্থাপনের লক্ষ্যে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এই নিরবচ্ছিন্ন জ্বালানি সেবা ব্যাহত হবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড এবং কাঠালবাগান এলাকায় বসবাসরত আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকবে। একই সঙ্গে হাতিরপুল, পুকুরপাড় ও ধানমন্ডি এলাকায় লিকেজযুক্ত পুরাতন বিতরণ লাইন পরিবর্তনের কাজ চলমান থাকবে।

Advertisement
বিজ্ঞাপন

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পাইপলাইন মেরামতের এই সময়ে উক্ত এলাকাগুলোর আশপাশের অঞ্চলেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। দীর্ঘ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকার ফলে সাময়িক যে অসুবিধার সৃষ্টি হবে, তার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন।

0%
0%
0%
0%