AdvertisementAdvertisement

দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তিতে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আগামী ১৮ জুলাই, শনিবার বিকেল সাড়ে ৩টায় তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এই সংবাদ সম্মেলনে সরকারের পাঁচ মাসের কার্যক্রম ও অগ্রগতির বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন উপস্থিত থেকে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।

Advertisement
বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য যে, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে। সরকারের এই পাঁচ মাসের পথচলা ও অর্জন সম্পর্কে দেশবাসীকে অবহিত করতেই মূলত এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%