AdvertisementAdvertisement

মিরপুর অফিসার্স কোয়ার্টারে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট

রাজধানীর মিরপুর-৬ নম্বর সেকশনের টি-ব্লক অফিসার্স কোয়ার্টার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে জোর তৎপরতা চালাচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করেই আবাসিক এলাকাটিতে ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠতে দেখা যায়। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

Advertisement
বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে কিংবা এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। তবে আগুনের বিস্তার রোধে ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%