তেহরানে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারের বিষয়ে আলোচনা

ইরানের রাজধানী তেহরানে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। গত ৪ জুলাই শনিবার অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে দুই দেশের মধ্যকার পারস্পরিক সম্পর্ক সুদৃঢ়করণ এবং বাণিজ্যিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বৈঠকের বিষয়ে বিস্তারিত জানিয়ে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি বলেন, দুই দেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। এসময় আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি মন্তব্য করেন যে, বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্ভাবনা অত্যন্ত ব্যাপক। যথাযথ কর্মপরিকল্পনার মাধ্যমে এই সুযোগকে কাজে লাগিয়ে উভয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধি ত্বরান্বিত করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে বলেন, আফগানিস্তানের চলমান অর্থনৈতিক পুনর্গঠন প্রক্রিয়ায় বাংলাদেশের সম্পৃক্ততা উভয় দেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। বিশেষ করে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের এই উদ্যোগ দুই দেশের জনগণের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি প্রত্যাশা প্রকাশ করেন।

0%
0%
0%
0%