AdvertisementAdvertisement

বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে

প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনি এলাকায় অবস্থিত মসজিদ, গোরস্থান ও ঈদগাহের উন্নয়নের জন্য প্রায় ২০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক গুরুত্বপূর্ণ বক্তব্যে এই তথ্য জানিয়েছেন। তবে সিটি করপোরেশনের আওতাধীন বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনি এলাকাগুলো আপাতত এই বরাদ্দের বাইরে রাখা হয়েছে। মন্ত্রী নিশ্চিত করেছেন যে, পরবর্তীতে ওই এলাকাগুলোতেও প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করা হবে।

ঈদের আগে কেবল সরকারি দলের সংসদ সদস্যদের এলাকায় বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের ক্ষেত্রে তা না হওয়ায় সংসদে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিরোধী দলীয় সংসদ সদস্যরা এ নিয়ে প্রশ্ন তোলায় বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত হয়। প্রধানমন্ত্রী তারারেক রহমান বিষয়টি আমলে নিয়ে বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনি এলাকার ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নে এই আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন

সংসদে এ বিষয়ে আলোচনার সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, বিগত ৪০ বছর এই সংসদে অতিবাহিত করলেও অতীতে বিরোধী দলে থাকার সময় তিনি কোনো বরাদ্দ পাননি, উল্টো পাঁচবার কারাবরণ করতে হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

স্পিকার আরও উল্লেখ করেন যে, বর্তমান দায়িত্বে থাকায় তিনি নিজ নির্বাচনি এলাকা ভোলার বিভিন্ন সমস্যার কথা সংসদে সেভাবে তুলে ধরতে পারছেন না। তবে ভোলার উন্নয়নে বিরোধী দলীয় নেতা কর্তৃক উপস্থাপিত একাধিক প্রস্তাবের জন্য তিনি তাকে আন্তরিক ধন্যবাদ জানান।

0%
0%
0%
0%