তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন তিন মন্ত্রী, মহাপরিকল্পনা নিয়ে সরেজমিন পর্যবেক্ষণ

দেশের বৃহত্তর সেচ প্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত তিস্তা ব্যারাজ পরিদর্শন করেছেন সরকারের তিন মন্ত্রী। শুক্রবার বেলা ১১টা ৩০ মিনিটে তারা ব্যারাজ এলাকা পর্যবেক্ষণ করেন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে সরেজমিনে পর্যালোচনা করেন।

বিজ্ঞাপন

পরিদর্শনকারী মন্ত্রীদলের নেতৃত্বে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানী এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পরিদর্শনকালে তাদের সাথে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজিব প্রধান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিস্তা ব্যারাজ এলাকার বিদ্যমান অবকাঠামোগত সমস্যা এবং প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনার গুরুত্ব বিবেচনায় নিয়ে নীতিনির্ধারকরা এই সফর করেছেন। ব্যারাজের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে মহাপরিকল্পনাটি দ্রুত কার্যকর করার বিষয়ে তারা প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

0%
0%
0%
0%