AdvertisementAdvertisement

সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু

দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত থেকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ষষ্ঠ কার্যদিবসে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি এ কথা জানান। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাইয়ে স্থানীয় পুলিশের হাতে আটক হয়েছেন এই সাবেক পুলিশ কর্মকর্তা।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর সাবেক আইজিপি বেনজীর আহমেদকে আইনের আওতায় আনতে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো-এনসিবি ইন্টারপোলের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে। এরই ধারাবাহিকতায় গত ১১ এপ্রিল ২০২৫ তারিখে আবেদন পাঠানোর পর ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে এবং সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাকে গ্রেপ্তারের অনুরোধ জানানো হয়।

Advertisement
বিজ্ঞাপন

গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল ক্রিমিনাল পুলিশের এনসিবি আবুধাবি থেকে পাঠানো একটি ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বেনজীর আহমেদের আটকের বিষয়টি নিশ্চিত করা হয়। আমিরাতের আইন অনুযায়ী, গ্রেপ্তারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণের আবেদন পাঠাতে হবে। সরকার বর্তমানে সেই প্রক্রিয়া সম্পন্ন করছে বলে মন্ত্রী সংসদকে অবহিত করেন।

Advertisement
বিজ্ঞাপন

বেনজীর আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ও পাসপোর্ট অধ্যাদেশসহ একাধিক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। দুর্নীতি দমন কমিশন ইতোমধ্যে প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় নথিপত্র ও গ্রেপ্তারি পরোয়ানা প্রস্তুত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে কূটনৈতিক চ্যানেলে খুব দ্রুতই এই আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আইন অমান্যকারী বা প্রভাবশালী অপরাধী কেউই যে আইনের ঊর্ধ্বে নয়, এই গ্রেপ্তারের মাধ্যমে তা পুনরায় প্রতিষ্ঠিত হলো। তার এই সফল প্রত্যর্পণ বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে গণ্য হবে এবং অতি দ্রুত তাকে দেশে এনে বিচারিক কার্যক্রম শুরু করা হবে।

সম্পর্কিত- বেনজীর আহমেদ
0%
0%
0%
0%