AdvertisementAdvertisement

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে ৮ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে সরকার

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আট সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে সরকার। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে এই কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠকে তিস্তা অববাহিকায় সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ের মধ্যে মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন। এই প্রকল্পের কাজ ত্বরান্বিত করতে সরকার সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শন করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন পাওয়ার পর সরকার পরবর্তী কর্মপরিকল্পনা চূড়ান্ত করবে।

Advertisement
বিজ্ঞাপন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রায় ১২ থেকে ১৩ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে। এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলেও প্রধানমন্ত্রী একে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছেন। প্রয়োজনে প্রকল্প বাস্তবায়নে বাইরে থেকে কারিগরি সহায়তা নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

Advertisement
বিজ্ঞাপন

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, মহাপরিকল্পনার অংশ হিসেবে ব্যারেজ নির্মাণ এবং নদীর পানি সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে খুব দ্রুতই মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এলাকা পরিদর্শনে যাবে। নির্বাচনের ইশতেহার অনুযায়ী প্রতিশ্রুতি পূরণে সরকার বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন।

0%
0%
0%
0%