AdvertisementAdvertisement

ফরিদপুরে ৮৮০ বোতল স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রাইভেটকার জব্দ

ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৮৮০ বোতল ফেনসিডিলজাতীয় স্কাফ সিরাপসহ মো. রানা গাজী নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। শুক্রবার দিবাগত রাতে ঢাকা-সাতক্ষীরা মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় তাকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধার করা এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ লাখ টাকা।

র‍্যাবের কোম্পানি কমান্ডার মেজর ফারহানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত ৩২ বছর বয়সী রানা গাজী সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন সখিপুর গ্রামের রহিম গাজীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব নিশ্চিত হয়েছে যে, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

Advertisement
বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় তা সরবরাহ করে আসছিলেন রানা গাজী। তার বিরুদ্ধে ইতিপূর্বেও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

0%
0%
0%
0%