শিকারপুরে শিশু ধর্ষণ ও পরিবারকে প্রাণনাশের হুমকি, মূল অভিযুক্তসহ পলাতক পলাতক সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত

পাকিস্তানের শিকারপুরের থারুপুর এলাকায় নয় বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন নির্যাতনের ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্তে এবং পরবর্তীতে চিকিৎসকদের মেডিকেল পরীক্ষায় নির্যাতনের এই ভয়াবহ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলার প্রেক্ষিতে স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, মামলার প্রধান আসামিসহ বেশ কয়েকজন জড়িত রয়েছে। নির্যাতনের শিকার শিশুর বাবা অভিযোগ করেছেন যে, আইনি পদক্ষেপ নেওয়ার পর থেকেই প্রধান আসামি ও তার সহযোগীরা পরিবারটিকে ক্রমাগত হুমকি দিয়ে আসছে।
পাকিস্তানের পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর পরিবারকে হুমকি দেওয়ার অপরাধে এক ব্যক্তিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রধান আসামিসহ পলাতক অন্য সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনতে এবং গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের একাধিক বিশেষ দল নিয়মিত অভিযান পরিচালনা করছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
