AdvertisementAdvertisement

দীর্ঘ গ্রীষ্মের ছুটি শেষে সিন্ধুতে শিক্ষা কার্যক্রম শুরু সপ্তাহে ছয় দিন ক্লাস ঘোষণা

দীর্ঘ দুই মাসের গ্রীষ্মকালীন ছুটি শেষে পাকিস্তানের সিন্ধু প্রদেশের সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্রবার থেকে পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর হয়ে উঠেছে শ্রেণিকক্ষগুলো। নতুন শিক্ষাবর্ষের সূচি অনুযায়ী এখন থেকে প্রদেশজুড়ে সপ্তাহে ছয় দিন শিক্ষা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সিন্ধু শিক্ষা বিভাগ।

নতুন ঘোষিত সময়সূচি অনুযায়ী ১ আগস্ট থেকে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা রাখার নির্দেশনা কার্যকর করা হয়েছে। প্রথম দিন থেকেই নতুন সময়ের পরিমার্জিত সূচি মেনে পাঠদান শুরু হয়েছে। শিক্ষকরা বিভিন্ন বিজ্ঞানভিত্তিক ও আনন্দদায়ক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের বরণ করে নেন, যাতে তাদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি হয়।

Advertisement
বিজ্ঞাপন

ছুটি শেষে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার প্রথম দিনে উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গেছে। সরকারি ও বেসরকারি বহু প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সমাগম দেখা গেলেও, কিছু বেসরকারি প্রতিষ্ঠান আগামী ৩ আগস্ট থেকে পূর্ণাঙ্গ মাত্রায় নিয়মিত ক্লাস শুরুর সিদ্ধান্ত গ্রহণ করেছে। অনেক শিক্ষার্থীকে অভিভাবকদের সঙ্গে কিংবা স্কুল ভ্যানে করে ক্যাম্পাসে পৌঁছাতে দেখা গেছে।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ায় করাচির রাজপথে পুনরায় সকালের নিয়মিত যানজট দৃশ্যমান হয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকদের নিত্যদিনের যাতায়াত শুরুর ফলে নগরীর স্বাভাবিক কর্মচঞ্চলতা ফিরে এসেছে। উল্লেখ্য যে, গত ১ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত সিন্ধু প্রদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%