এলপি গ্যাসের দাম কমল ৫৫ টাকা

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কিছুটা হ্রাস করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার এক জরুরি নির্দেশনার মাধ্যমে কমিশন জানিয়েছে, ১২ কেজি ওজনের প্রতিটি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তারেক রহমানের সরকারের গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের অংশ হিসেবে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অটোগ্যাসের দামেও কিছুটা স্বস্তি ফিরেছে। প্রতি লিটার অটোগ্যাসের বর্তমান মূল্য ২ টাকা ৫৭ পয়সা কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। আজ থেকেই এই নতুন দর কার্যকর হবে বলে বিইআরসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১৯ এপ্রিল এলপি গ্যাসের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার ঠিক ১৭ দিন আগে ২ এপ্রিল দাম বাড়ানো হয়েছিল ৩৮৭ টাকা। সে সময় মাত্র দুই দফায় ১২ কেজি সিলিন্ডারের দাম মোট ৫৯৯ টাকা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছিল। আজকের এই মূল্য হ্রাসের ফলে প্রান্তিক জনগোষ্ঠীর ক্রয়ক্ষমতার ওপর চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত- এলপি গ্যাস
0%
0%
0%
0%