টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়

ছবি সংগ্রহকৃত
রাজশাহী: আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আজ বুধবার (২০ মে) রাজশাহী জেলার কাটাখালী ওভারহেড ফিডারের আওতাধীন নির্দিষ্ট কিছু এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
নেসকো’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৩ কেভি ও ১১ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তনের জরুরি কাজ সম্পন্ন করতে এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আওতায় কাটাখালী বাজার, এমাদপুর, সূচারণ এবং কাটাখালী পৌরসভা এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।
এই সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার সম্মানিত গ্রাহকদের কাছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি’র রাজশাহী নির্বাহী প্রকৌশলীর দপ্তর আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
0%
0%
0%
0%
