কোরবানির জন্য ১ কোটি পশুর সংস্থান

আসন্ন ঈদুল আজহার জন্য দেশে পর্যাপ্ত পরিমাণে দেশীয় কোরবানির পশু প্রস্তুত রয়েছে এবং সরকার কোনো প্রকার পশু আমদানি করবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মিলনায়তনে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, এবারের কোরবানির জন্য প্রায় ১ কোটি পশু প্রস্তুত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রী দৃঢ়তার সাথে উল্লেখ করেন যে, দেশে কোরবানির পশুর চাহিদা মেটানোর জন্য যে পরিমাণ প্রস্তুতি প্রয়োজন, তার চেয়েও অধিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গরু, ছাগল ও ভেড়াসহ সব ধরনের পশুর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও জানান, পার্শ্ববর্তী দেশগুলো থেকে যেন কোনো প্রকার চোরাচালানের মাধ্যমে পশু দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। একই সাথে সীমান্ত এলাকার বাসিন্দাদেরও এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

মন্ত্রী গবাদিপশু পালনে ব্যয় হ্রাস এবং উন্নত জাতের ঘাস উৎপাদন প্রক্রিয়ার ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপের কথা পুনর্ব্যক্ত করেন। এসব কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের উদ্দেশ্যেই তিনি বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে এসেছেন বলে জানান।

বিজ্ঞাপন

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

0%
0%
0%
0%