শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের গুজব ফায়ার সার্ভিসের তৎপরতা

ছবি সংগ্রহকৃত
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের আশঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত বড় কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। শনিবার রাত ৯টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, কার্গো ভিলেজে আগুনের খবর পাওয়ার পর দমকল বাহিনীর কর্মীরা সেখানে পৌঁছে আগুনের কোনো অস্তিত্ব খুঁজে পায়নি। তবে কার্গো ভিলেজ সংলগ্ন ময়লার স্তূপে ধোঁয়া উড়তে দেখা গেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ময়লার স্তূপ থেকে ধোঁয়া বের হওয়াকে কেন্দ্র করেই আগুনের গুজবটি ছড়িয়ে পড়েছিল। বর্তমানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সতর্কতার সাথে ঘটনাস্থলে কাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
0%
0%
0%
0%