AdvertisementAdvertisement

৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার

আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর এলাকার কৃষকদের সহায়তায় সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। এ কারণে পূর্বনির্ধারিত ১৫ মে’র পরিবর্তে আগামী ৩ মে থেকেই ওই অঞ্চলে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে।

শুক্রবার (১ মে) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

Advertisement
বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাওর অঞ্চলের ছয়টি জেলা -নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ -এর কৃষকদের উৎপাদিত বোরো ধান ও চাল সংরক্ষণ এবং ন্যায্যমূল্যে বিক্রির সুবিধা দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া দেশের অন্যান্য জেলায় পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু হবে।

Advertisement
বিজ্ঞাপন

চলতি বোরো মৌসুমে সরকার অভ্যন্তরীণ বাজার থেকে মোট ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহ করবে। এর মধ্যে রয়েছে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল।

সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা। পাশাপাশি ৩৬ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন গমও কেনা হবে।

এই সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

0%
0%
0%
0%