AdvertisementAdvertisement

জাতীয় নির্বাচনে প্রকৌশলগত ত্রুটির অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে মিশনের প্রধান ইভার্স ইজাবস এ কথা জানান। তিনি বলেন, জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) কার্যকর ভূমিকার কারণেই ভোটগ্রহণ স্বচ্ছ ও সুষ্ঠু হয়েছে, তাই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ সঠিক নয়।

এই নির্বাচন পর্যবেক্ষণ মিশনের পক্ষ থেকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়নে মোট ১৯টি সুপারিশ উপস্থাপন করা হয়েছে, যার মধ্যে ছয়টিকে অগ্রাধিকারভিত্তিতে বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, নির্বাচনে প্রার্থিতা ও অংশগ্রহণের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে যে প্রতিশ্রুতি দিয়েছিল, ভবিষ্যতে তার প্রতিফলন দেখা যাবে বলে ইইউ আশা করছে।

Advertisement
বিজ্ঞাপন

গত বছরের শেষ দিক থেকে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে অবস্থান করছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের দিন ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো ছাড়াও কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আগত মোট ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশের ৬৪টি জেলায় দায়িত্ব পালন করেন।

0%
0%
0%
0%