বাসভাড়া কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত

ঢাকা ও চট্টগ্রামসহ দেশের দূরপাল্লার রুটে বাসের ভাড়া কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

বিজ্ঞাপন

নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকর হবে এবং এটি শুধুমাত্র ডিজেল চালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজিচালিত বাসের ভাড়ায় কোনো পরিবর্তন আসবে না। জ্বালানি তেলের দাম কমলে বাসভাড়াও হ্রাস করা হবে বলে মন্ত্রী আশ্বাস দিয়েছেন। তবে, এই ভাড়ার প্রভাব রেল ও নৌপথে পড়বে কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

বর্তমানে ঢাকা-চট্টগ্রামসহ দেশের দূরপাল্লার রুটে প্রতি কিলোমিটার বাসভাড়া নির্ধারিত রয়েছে ২ টাকা ১২ পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে কিলোমিটার প্রতি ভাড়া ২ টাকা ৪২ পয়সা।

0%
0%
0%
0%