পুলিশের শীর্ষ ১৩ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর

স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের ১৩ জন অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট (ডিআইজি) ও পুলিশ সুপারকে (এসপি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। বুধবার জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

বিজ্ঞাপন

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আইনের ওই ধারায় উল্লেখ রয়েছে, চাকরির ২৫ বছর পূর্ণ হলে সরকার যেকোনো কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ ছাড়াই অবসরে পাঠানোর এখতিয়ার রাখে।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, রংপুর পিটিসির কমান্ড্যান্ট মো. আশরাফুজ্জামান, এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম ও মো. মনিরুল ইসলাম, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মাহফুজুর রহমান ও শামীমা বেগম।

এছাড়াও এপিবিএন হেডকোয়ার্টারের ডিআইজি মো. মুনিবুর রহমান, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক, পুলিশ টেলিকমের ডিআইজি মো. আমিনুল ইসলাম, এপিবিএনের ডিআইজি সালমা বেগম এবং ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন ও রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেনের নামও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, বাধ্যতামূলক অবসরে যাওয়া এই কর্মকর্তারা বিধি অনুযায়ী তাদের প্রাপ্য অবসরজনিত সকল সুবিধা লাভ করবেন।

0%
0%
0%
0%