ইনস্টাগ্রামে সাড়ে সাত কোটি অনুসারীর মাইলফলক স্পর্শ করলেন বিটিএস তারকা ভি

সামাজিক যোগাযোগমাধ্যমের রঙিন দুনিয়ায় আবারো নিজের অপ্রতিরোধ্য জনপ্রিয়তার প্রমাণ দিলেন বিটিএস তারকা কিম তে-হিউং, যিনি বিশ্বজুড়ে ‘ভি’ নামেই পরিচিত। সম্প্রতি ইনস্টাগ্রামে সাড়ে সাত কোটি অনুসারীর অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করেছেন এই দক্ষিণ কোরীয় পপ আইকন। এই অর্জনের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার পুরুষ তারকাদের মধ্যে এককভাবে শীর্ষস্থান দখল করে নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বিশ্বমঞ্চের দিকে তাকালে দেখা যায়, পুরুষ পপ তারকাদের মধ্যে অনুসারী সংখ্যার বিচারে ভির অবস্থান এখন দ্বিতীয়। এই তালিকার শীর্ষে রয়েছেন কানাডীয় সংগীত তারকা জাস্টিন বিবার। তবে ভির দ্রুতগতির জনপ্রিয়তা বিশ্বব্যাপী বিনোদন অঙ্গনকে বারবার চমকে দিচ্ছে। ২০২১ সালের ডিসেম্বরে ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার মাত্র ৪৩ মিনিটের মধ্যে দশ লাখ অনুসারী এবং পাঁচ ঘণ্টার কম সময়ে এক কোটির মাইলফলক স্পর্শ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছিলেন তিনি। বিস্ময়কর হলেও সত্য, সেই রেকর্ড আজও অক্ষুণ্ণ রেখেছেন এই সুপারস্টার।

তাঁর ফ্যাশন সচেতনতা এবং গ্ল্যামার নিয়েও ভক্তদের উন্মাদনার শেষ নেই। গত মাসে প্যারিসে অনুষ্ঠিত নামী ফ্যাশন ব্র্যান্ড ‘সেলিন’-এর প্রদর্শনীতে তাঁর উপস্থিতি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে প্রায় দুই কোটি বিশ লাখ ইন্টারঅ্যাকশন তৈরি হয়েছিল, যা ভির আকাশচুম্বী প্রভাবের প্রমাণ দেয়।

খুব শীঘ্রই আবারও প্যারিসে ফিরছেন এই তারকা। সেখানে বিটিএস-এর বিশ্ব সফর ‘আরিরাং’-এর ইউরোপীয় পর্বের শেষ কনসার্টে অংশ নেবেন তিনি। এরপরই উত্তর আমেরিকার শহরগুলোতে শুরু হবে বিটিএস-এর পরবর্তী সংগীতোৎসব, যেখানে ভি’র জাদু দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কোটি ভক্ত।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%