AdvertisementAdvertisement

অকাল প্রয়াণে শোকের ছায়া: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে বিতর্ক ও উত্তেজনা

টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে বিনোদন জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মাত্র ৪৩ বছর বয়সে এই প্রতিভাবান অভিনেতার চলে যাওয়া যেন কেউ মেনে নিতে পারছেন না। তবে এই শোকের আবহের মাঝেই সোমবার তার বিজয়গড়ের বাড়ির সামনে তৈরি হয়েছে অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক উত্তেজনা ও বিতর্ক।

গত রোববার (২৯ মার্চ) ওড়িশার তালসারি সমুদ্রসৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান রাহুল। সমুদ্রের ঢেউয়ের কবলে পড়ে নিখোঁজ হওয়ার পর তার নিথর দেহ উদ্ধার করা হয়। তমলুক হাসপাতাল সূত্রে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেছে, পানিতে নিমজ্জিত থাকায় তার ফুসফুসে প্রচুর বালি ঢুকে গিয়েছিল এবং তা ফুলে স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে যায়। চিকিৎসকদের ধারণা, তিনি এক ঘণ্টারও বেশি সময় পানির নিচে ছিলেন।

Advertisement
বিজ্ঞাপন

সোমবার সকাল থেকেই রাহুলের বিজয়গড়ের বাসভবনে ভিড় জমান তার দীর্ঘদিনের সহকর্মী ও অনুরাগীরা। সোহিনী সরকার, শোভন গঙ্গোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত, সৌরভ দাস, দর্শনা বণিক ও বিক্রম চট্টোপাধ্যায়ের মতো তারকারা প্রিয় বন্ধুকে শেষ বিদায় জানাতে উপস্থিত হন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের পাশে দাঁড়াতে সেখানে যান মন্ত্রী অরূপ বিশ্বাস।

Advertisement
বিজ্ঞাপন

তবে শান্ত ও শোকাতুর এই পরিবেশ বিঘ্নিত হয় বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর আগমনকে কেন্দ্র করে। অভিযোগ ওঠে, তিনি যখন রাহুলের বাড়িতে পৌঁছান, তখন তার সঙ্গে থাকা কিছু কর্মী-সমর্থক স্লোগান দিতে শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা।

তাদের দাবি, এটি একটি শোকের জায়গা এবং এখানে কোনো ধরনের রাজনৈতিক প্রচার বা স্লোগান গ্রহণযোগ্য নয়। এই প্রতিবাদকে কেন্দ্র করে বিজেপি সমর্থকদের সঙ্গে এলাকাবাসীর তীব্র বাকবিতণ্ডা শুরু হয়, যা দ্রুত উত্তেজনাকর পরিস্থিতিতে রূপ নেয়। একদিকে প্রিয়জনকে হারানোর হাহাকার, অন্যদিকে রাজনৈতিক বিতর্ক—সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে ওঠে। রাহুলের পরিবার এবং ইন্ডাস্ট্রির সহকর্মীরা এখন শুটিং সেটের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে একটি নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন, যাতে এই মর্মান্তিক দুর্ঘটনার প্রকৃত কারণ সামনে আসে।

সম্পর্কিত- অভিনেতা
0%
0%
0%
0%