এনগেজমেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন অভিনেত্রী নাজনীন নীহা

শোবিজ অঙ্গনের প্রিয়মুখ নাজনীন নীহা ভক্তদের চমকে দিয়ে নিজের বাগদানের বিষয়টি প্রকাশ্যে এনেছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আলহামদুলিল্লাহ’ লিখে বিয়ের গুঞ্জনের জন্ম দিয়েছিলেন এই অভিনেত্রী। সেই রহস্যের জাল কাটিয়ে সোমবার হঠাৎ করেই নিজের বাগদানের কথা নিশ্চিত করেছেন তিনি। নীহার এই ঘোষণায় চারদিকে আনন্দের রেশ ছড়িয়ে পড়লেও পাত্রকে নিয়ে তৈরি হয়েছে এক গভীর কৌতূহল।

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়ায় বাগদানের বিষয়টি নিশ্চিত করার পর থেকেই অন্তর্জালে শুরু হয়েছে জোর জল্পনা-কল্পনা। শোবিজের অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে, এই অভিনেত্রী নাকি মন দিয়েছেন পাকিস্তানের এক তরুণের কাছে। গুঞ্জন রয়েছে, কয়েক মাস আগে বিদেশ ভ্রমণের সময় দুজনের পরিচয় হয় এবং সেই পরিচয়ই পরবর্তীতে প্রেমের রূপ নেয়। পারিবারিক সম্মতিতে তাঁদের বাগদান সম্পন্ন হয়েছে বলেও খবর রটেছে।

তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ সাবধানী এই অভিনেত্রী। পাকিস্তানি নাগরিকের সঙ্গে প্রেম ও বাগদানের বিষয়ে প্রশ্ন করা হলে নীহা কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি আপাতত গোপনীয়তা বজায় রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, বাগদানের বিষয়টি তিনি নিজেই সবাইকে জানিয়েছেন। তাই সঠিক সময়েই যে তিনি পাত্রের পরিচয় প্রকাশ্যে আনবেন, সে বিষয়েও তিনি নিশ্চিত করেছেন। নীহার এই রহস্যময় নীরবতা এখন তাঁর ভক্তদের মাঝে আলোচনার নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার পালা, কবে নাগাদ এই রূপসী অভিনেত্রী তাঁর জীবনসঙ্গীকে সবার সামনে পরিচয় করিয়ে দেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%