ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন চরচারতলা সিরাজুল ইসলাম মোল্লা ফাজিল ডিগ্রি মাদরাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ কাজী মহিউদ্দিন মোল্লা। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপজেলার সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মাদরাসা শিক্ষার বিস্তার এবং শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় নবাগত ইউএনও মো. মঈন উদ্দিন মাদরাসার শিক্ষা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উক্ত সৌজন্য সাক্ষাতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সানি এবং চরচারতলা সিরাজুল ইসলাম মোল্লা ফাজিল ডিগ্রি মাদরাসার অন্যান্য শিক্ষকবৃন্দ। এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরকে ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা বিনিময় করা হয়।