শরীয়তপুরের সখিপুরে পুলিশের চেকপোস্টে ৭০০ গ্রাম গাঁজাসহ আটক ১

শরীয়তপুরের সখিপুরে পুলিশের নিয়মিত চেকপোস্ট অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে সখিপুর থানা পুলিশ।

রোববার (২১ জুন) দুপুরে সখিপুর থানাধীন আরশিনগর ইউনিয়নের মৃধাকান্দি এলাকার পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজেল ইসলাম খান সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।

পুলিশ জানায়, সন্দেহজনকভাবে চলাচলকারী এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালানো হলে তার কাছে থাকা ব্যাগ থেকে আনুমানিক ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সখিপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক পরিবহন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

০%
০%
০%
০%