AdvertisementAdvertisement

ভাঙ্গায় সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু

ফরিদপুরের ভাঙ্গা পৌরশহরের ‘সাপ্তাহিক ভাঙ্গার খবর’ সড়ক এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং শাখা। ‘একটি দূরদর্শী ব্যাংক’ স্লোগানকে উপজীব্য করে রোববার বেলা সাড়ে ১১টার দিকে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শাখাটির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সী, প্রবীণ আইনজীবী জহুরুল হক মিঠুন, সমাজকর্মী মুন্সী মনিরুজ্জামান, নুরুল ইসলাম মিয়া, বিল্লাল শরীফ, নান্নু খানসহ স্থানীয় সাংবাদিক মামুনুর রশিদ ও শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

Advertisement
বিজ্ঞাপন

সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ভাঙ্গা শাখার পরিচালক কামাল হোসেন বলেন, ব্যাংকিং সেবার ক্ষেত্রে সাউথইস্ট ব্যাংক সবসময়ই গ্রাহকবান্ধব অবস্থান বজায় রেখে আসছে। সর্বোচ্চ মানসম্মত সেবা নিশ্চিত করার মাধ্যমে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করে তুলতে নিরলসভাবে কাজ করে যাবে ব্যাংকটি।

এই নতুন এজেন্ট ব্যাংকিং শাখার মাধ্যমে ভাঙ্গা উপজেলার সাধারণ মানুষ এখন থেকে আধুনিক, সহজ ও দ্রুততম সময়ে ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন। স্থানীয় এলাকাবাসী ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, এই শাখার কার্যক্রম এলাকাটিতে অর্থনৈতিক লেনদেন ও সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%