AdvertisementAdvertisement

ঢাকায় শুরু হচ্ছে চার দিনের আন্তর্জাতিক সুতা ও কাপড় প্রদর্শনী

রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) আগামী ১৩ আগস্ট বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক সুতা ও কাপড় প্রদর্শনী। ‘১৩তম বাংলাদেশ ইয়ার্ন, ফেব্রিকস অ্যান্ড অ্যাকসেসরিজ শো ২০২৬’ শীর্ষক এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের ১৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। একই সময়ে এই প্রদর্শনীর সঙ্গে যৌথভাবে ‘বাংলাদেশ টেক্সকেম এক্সপো’ অনুষ্ঠিত হবে, যা দেশের বস্ত্র ও পোশাক শিল্পের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস আয়োজিত এই আন্তর্জাতিক প্রদর্শনীটি প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের তৈরি পোশাক খাতের প্রস্তুতকারক, রপ্তানিকারক, বায়িং হাউস এবং ফেব্রিক প্রসেসররা স্থানীয় পর্যায়েই সরাসরি বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে উন্নতমানের সুতা, ফেব্রিক, অ্যাকসেসরিজ ও টেক্সটাইল কেমিক্যাল সংগ্রহের সুযোগ পাবেন।

Advertisement
বিজ্ঞাপন

প্রদর্শনীতে ওভেন ও নিট পোশাকের বিভিন্ন ধরনের সুতা, ব্লেন্ডেড ইয়ার্ন, উল ও স্যুট ফেব্রিক, প্রিন্টেড ফেব্রিকসহ স্পোর্টস ও হোম ফেব্রিকের বিশাল সমাহার থাকবে। পাশাপাশি পোশাকের নানাবিধ আনুষঙ্গিক উপকরণের পাশাপাশি এমব্রয়ডারি ও হট স্ট্যাম্পিংয়ের মতো অত্যাধুনিক প্রসেসিং প্রযুক্তি প্রদর্শিত হবে। অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মধ্যে ভারতের কেমেক্সসিলের জন্য একটি বিশেষ প্যাভিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে।

এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া জানান, পোশাক খাতের ধারাবাহিক প্রবৃদ্ধি ও পণ্যের মানোন্নয়নে নতুন প্রযুক্তির সংযোজন এবং উদ্ভাবনী ফেব্রিক সোর্সিং অত্যন্ত জরুরি। দেশীয় রপ্তানিকারকদের দোরগোড়ায় আন্তর্জাতিক মানসম্পন্ন সরবরাহকারীদের নিয়ে আসাই এই প্রদর্শনীর মূল লক্ষ্য, যা দেশের সামগ্রিক রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%