AdvertisementAdvertisement

ইউরোপের বাজারে ব্যবসার পরিধি বাড়াল রেনাটা পিএলসি এবার পর্তুগালে যাত্রা শুরু

ইউরোপের বাজারে নিজেদের ব্যবসার পরিধি ক্রমাগত সম্প্রসারিত করছে দেশের অন্যতম শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটা পিএলসি। ধারাবাহিক অগ্রযাত্রার অংশ হিসেবে এবার পর্তুগালের বাজারে প্রবেশ করছে প্রতিষ্ঠানটি। এই নতুন সংযোজনের মধ্য দিয়ে রেনাটার উৎপাদিত ওষুধ ইউরোপের আরও একটি গুরুত্বপূর্ণ গন্তব্যে পৌঁছানোর প্রক্রিয়া শুরু হলো।

দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড ও সাইপ্রাসসহ ইউরোপের বিভিন্ন দেশে রেনাটা তাদের ওষুধের জোগান দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় পর্তুগালকে নতুন বাজার হিসেবে যুক্ত করায় আন্তর্জাতিক অঙ্গনে কোম্পানির নির্ভরযোগ্যতা ও গ্রহণযোগ্যতা আরও এক ধাপ বৃদ্ধি পেল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

প্রাথমিক পর্যায়ে পর্তুগালের বাজারে তিনটি গুরুত্বপূর্ণ ওষুধ সরবরাহ করবে রেনাটা। এর মধ্যে রয়েছে ১০০ মিলিগ্রামের অ্যামান্টাডিন ক্যাপসুল, শূন্য দশমিক ১ মিলিগ্রামের ফ্লুড্রোকর্টিসোন ট্যাবলেট এবং শূন্য দশমিক ৫ মিলিগ্রামের ক্যাবারগোলিন ট্যাবলেট। এই পণ্যগুলো পাঠানোর মাধ্যমে পর্তুগিজ স্বাস্থ্যসেবা খাতে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে রেনাটা।

Advertisement
বিজ্ঞাপন

পারকিনসন রোগের চিকিৎসায় ব্যবহৃত অ্যামান্টাডিন মূলত শরীরের অনিয়ন্ত্রিত পেশির নড়াচড়া কমাতে এবং জড়তা দূর করতে অত্যন্ত কার্যকর। বাংলাদেশে রেনাটা এই ওষুধটি ‘মানটাডিন’ নামে বাজারজাত করছে। একইভাবে উচ্চ ক্ষমতাসম্পন্ন ফ্লুড্রোকর্টিসোন সিনথেটিক কর্টিকোস্টেরয়েড হিসেবে অ্যাড্রিনাল অপ্রতুলতা ও অ্যাডিসন রোগের হরমোন প্রতিস্থাপন চিকিৎসায় ব্যবহৃত হয়।

পর্তুগালে এসব জীবনরক্ষাকারী ও উচ্চ গুণমানসম্পন্ন ওষুধ রপ্তানির মাধ্যমে রেনাটা বিশ্ববাজারে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে চায়। নির্ভরযোগ্য ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে বিশ্বজুড়ে গ্রাহকের আস্থা অর্জনে কোম্পানিটি তাদের এই কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

0%
0%
0%
0%