কক্সবাজারে এসিআই ফার্মা বিজনেসের বার্ষিক বিপণন সম্মেলন সম্পন্ন ও ব্যবসায়িক কৌশল নির্ধারণ

সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে এসিআই ফার্মা বিজনেসের বার্ষিক বিপণন সম্মেলন ২০২৬-২৭। দেশের স্বাস্থ্যসেবা খাতে টেকসই প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে আয়োজিত এই সম্মেলনে সারা দেশ থেকে আগত বিপণনকর্মীরা অংশ নেন। কোম্পানির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে এসিআই হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম মহিবুজ জামান গত ২০২৫-২৬ অর্থবছরের অর্জিত সাফল্য ও ধারাবাহিক অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এসিআই ফার্মার নিরবচ্ছিন্ন দায়বদ্ধতা ও অবদানের কথা পুনর্ব্যক্ত করেন।

কোম্পানির কৌশলগত লক্ষ্য ও ২০২৬-২৭ অর্থবছরের সামগ্রিক ব্যবসায়িক রূপরেখা উপস্থাপন করেন হেলথকেয়ার অপারেশনস ডিরেক্টর মোহম্মদ আবুল বাশার হাওলাদার। একই সঙ্গে ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা এবং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি অর্জনের কার্যকর বিপণন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মো. মুহসিন মিয়া।

সম্মেলনে ফিল্ড মার্কেটিং অপারেশনসের ডিরেক্টর মো. মাহমুদুর রহমান ভুইয়া মাঠ পর্যায়ের বিপণনে কৌশলগত রোডম্যাপ বাস্তবায়নের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অন্যদিকে, আধুনিক ফার্মাসিউটিক্যাল মার্কেটিংয়ের মূল ভিত্তি হিসেবে প্রমাণভিত্তিক ক্লিনিক্যাল তথ্যের অপরিহার্যতা ও গুরুত্বের ওপর আলোকপাত করেন মেডিকো মার্কেটিংয়ের ডেপুটি ডিরেক্টর রুমানা দৌলা।

বিজ্ঞাপন

ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে কোম্পানির ২০২৫-২৬ অর্থবছরের শ্রেষ্ঠ কর্মীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই সম্মেলনের মাধ্যমে আগামী দিনের বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাজারের প্রতিযোগিতা মোকাবিলায় এসিআই ফার্মা নতুন করে নিজেদের ব্যবসায়িক সক্ষমতাকে ঝালাই করে নিয়েছে।

সম্পর্কিত- সম্মেলন
0%
0%
0%
0%