AdvertisementAdvertisement

রাঙ্গামাটির নানিয়ারচরে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার একটি নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বাবুল চাকমা প্রকাশ বাইট্টা (৩০) নামে এক পাহাড়ি যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বাম্পিলিং পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল চাকমা উপজেলার বিহার পাড়ার বাসিন্দা এবং সূর্য কুমার চাকমার ছেলে।

Advertisement
বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাবুল চাকমা বাম্পিলিং পাড়া সংলগ্ন নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি নদীর পানিতে পড়ে ডুবে যান। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে তাকে নদী থেকে নিস্তেজ অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারের পর দ্রুত তাকে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

Advertisement
বিজ্ঞাপন

বর্তমানে নিহতের মরদেহ নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পুলিশি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরে নিজ বাড়িতে তার দাহক্রিয়া সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0%
0%
0%
0%