শরীয়তপুরে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের যোগদান

শরীয়তপুর জেলায় নবনিযুক্ত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মো. আবু সিয়াম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২৬) শরীয়তপুর পুলিশ মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যোগদানকালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান।

এ সময় পুলিশ সুপার নবাগত এই কর্মকর্তাকে পেশাদারিত্ব, সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠা প্রদর্শনের আহ্বান জানান তিনি।

যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শামসুল আরেফিনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।

বিজ্ঞাপন

নবাগত সহকারী পুলিশ সুপারের আগমনে শরীয়তপুর জেলা পুলিশের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত- পুলিশ সুপার
0%
0%
0%
0%