AdvertisementAdvertisement

শরীয়তপুরে অরক্ষিত সেচ পাম্পে বোরকা পেঁচিয়ে নারীর মৃত্যু

শরীয়তপুর পৌরসভার চরপালং এলাকায় একটি অরক্ষিত সেচ পাম্পের ঘূর্ণায়মান যন্ত্রে বোরকা পেঁচিয়ে রোজিনা বেগম (৩৫) নামের এক গৃহবধূ ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) সকালে চরপালং কীর্তিনাশা নদীর পাড় সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত রোজিনা বেগম চরপালং এলাকার বাসিন্দা ইব্রাহিম সরদারের স্ত্রী।

Advertisement
বিজ্ঞাপন

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রোজিনা বেগম সকালে স্থানীয় বাজারে যাওয়ার পথে কীর্তিনাশা নদীর পাড়ে স্থাপিত সেচ পাম্পের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ বাতাসে তার বোরকা পাম্পের ঘূর্ণায়মান অংশে পেঁচিয়ে যায়। এতে তিনি পাম্পের ভেতরে চলে যান এবং শরীরের উপরের অংশ মেশিনে আটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী জানান, “আমরা দীর্ঘদিন ধরে মেশিনের চারপাশে নিরাপত্তা বেষ্টনী দেওয়ার দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু কেউ গুরুত্ব দেয়নি। এই অবহেলার কারণেই এ মৃত্যু হয়েছে। আমরা এর বিচার চাই।”

Advertisement
বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সেলিম মিয়া বলেন, “ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নারীর দেহ মেশিনে পেঁচানো অবস্থায় রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

পালং মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবীর হোসেন জানান, “সেচ পাম্পটি সম্পূর্ণ অরক্ষিত ছিল। স্পষ্টভাবে মেশিন মালিক ও সংশ্লিষ্টদের গাফিলতি রয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অরক্ষিত সেচ পাম্পগুলোতে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সম্পর্কিত- মৃত্যু
0%
0%
0%
0%