ডামুড্যায় সাইকেল-ট্রলি সংঘর্ষে শিশুর মৃত্যু, ঈদের আগে শোকে পরিবার

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় সাইকেল ও ট্রলির সংঘর্ষে রমজান নামে তৃতীয় শ্রেণির এক শিশুর মৃত্যু হয়েছে। সে নিউনেস ইসলামি একাডেমির শিক্ষার্থী এবং কনেশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধনই গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

বুধবার (১৮ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, রমজান সাইকেল নিয়ে বের হলে পথে একটি ট্রলির সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সন্তানের মৃত্যুতে বাবা-মা ভেঙে পড়েছেন। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।

আর মাত্র দুই দিন পরই ঈদ। যে ঘরে আনন্দের প্রস্তুতি চলছিল, সেই ঘরেই এখন শোক। ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে পুরো পরিবারের কাছে।

বিজ্ঞাপন

এলাকাবাসী জানায়, রমজান শান্ত স্বভাবের ছিল। তার মৃত্যুতে এলাকায়ও শোক বিরাজ করছে।

সম্পর্কিত- সড়ক দুর্ঘটনা
0%
0%
0%
0%