AdvertisementAdvertisement

শরীয়তপুরে মুরগি নিয়ে পারিবারিক ঝগড়া, চোখের সামনেই নিভে গেল এক মায়ের প্রাণ

শরীয়তপুরে পারিবারিক কলহের এক হৃদয়বিদারক ঘটনায় জোসনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে মুহূর্তের উত্তেজনা ও তর্ক-বিতর্ক চোখের সামনে সহ্য করতে না পেরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল আনুমানিক তিনটার দিকে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন শিকদারকান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত জোসনা বেগম ওই এলাকার মন্ডল শিকদারের স্ত্রী।

Advertisement
বিজ্ঞাপন

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মুরগি নিয়ে জোসনা বেগমের পুত্রবধুর সঙ্গে পাশের বাড়ির পুত্রবধুর ঝগড়ার সূত্রপাত হয়। বিষয়টি নিয়ে একপর্যায়ে জোসনা বেগমের ছেলে এবং পাশের বাড়ির এক চাচার মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। উত্তেজনা চরমে পৌঁছালে জোসনা বেগমের ছেলে ও পাশের বাড়ির দেবর দুজনেই হাতে লাঠি তুলে একে অপরকে আঘাত করতে উদ্যত হন।

এই দৃশ্য চোখের সামনে দেখে মানসিকভাবে ভেঙে পড়েন মা জোসনা বেগম। ছেলেকে লাঠি হাতে আঘাত করতে এগিয়ে যেতে দেখে তিনি তা সহ্য করতে পারেননি। একপর্যায়ে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

Advertisement
বিজ্ঞাপন

পরিবারের সদস্যরা জানান, জোসনা বেগম এর আগেও দুইবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

ঘটনার খবর পেয়ে পুলিশের সন্দেহ তৈরি হলে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ জানায়, জোসনা বেগমের মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত- মৃত্যু
0%
0%
0%
0%