শরীয়তপুরে প্রবাসীর স্ত্রী প্রেমিকের সঙ্গে পালানোর অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার দাবি

শরীয়তপুরের নড়িয়া উপজেলা এলাকায় পরকীয়া প্রেমিকের সঙ্গে এক প্রবাসীর স্ত্রী পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী স্বামী। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ফতেজংপুর ইউনিয়নের হামিদ সরদারের ছেলে মালয়েশিয়া প্রবাসী মো. দিদার সরদারের সঙ্গে লোনসিং এলাকার জাহাঙ্গীর শেখের মেয়ে ফারজানা আক্তারের ২০২২ সালের ৬ অক্টোবর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবেই চলছিল বলে পরিবার সূত্রে জানা গেছে।

ভুক্তভোগী দিদার সরদার জানান, গত ৫ মে তিনি মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। দেশে ফেরার তিনদিন পর স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি লোনসিং খারাকান্দী এলাকায় বেড়াতে যান। সেখানে অবস্থানকালে রাতের কোনো এক সময় পরিবারের সদস্যদের অগোচরে তার স্ত্রী কথিত পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যান।

তার অভিযোগ, এ সময় তার দীর্ঘদিনের কষ্টার্জিত নগদ ২ লাখ টাকা এবং প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

দিদার সরদার বলেন, “দীর্ঘদিন প্রবাসে কষ্ট করে সংসারের জন্য উপার্জন করেছি। স্ত্রীকে বিশ্বাস করেই সবকিছু গুছিয়েছিলাম। কিন্তু সে আমাকে নিঃস্ব করে চলে গেছে।”

এ ঘটনায় নড়িয়া থানা-য় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং খোয়া যাওয়া টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি ও তার পরিবার।

তবে অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

0%
0%
0%
0%