Advertisement

মিরসরাইয়ে ১৬টি চোরাই মোবাইলসহ চক্রের সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১৬টি চোরাই মোবাইল ফোনসহ চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৬ আগস্ট ২০২৬ বুধবার দিবাগত রাত ১২টার দিকে মিরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পার্শ্ববর্তী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. ছাদেক (৩৮)। তিনি সিলেটের শাহপরান (র.) থানার হতুরা চুয়াবহর বটেশ্বর এলাকার মো. কুতুব আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাদেক দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে যোগসাজশে অবৈধভাবে চোরাই মোবাইল কেনাবেচার কথা স্বীকার করেছেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, প্রযুক্তিনির্ভর তথ্য ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এই চক্রের সদস্যদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিকানা যাচাইয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। চোরাই মোবাইল কেনাবেচা ও ছিনতাই চক্রের মূল হোতাদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ঘটনায় স্থানীয়রা এবং ভুক্তভোগীরা জড়িত অন্যান্য চক্রের সদস্যদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%