Advertisement

সিলেটে বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় দুই কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শনি ও রোববার সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অপারেশন দল ও অধীনস্থ বিভিন্ন বিওপির সদস্যরা সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করেন। তবে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চালানো এ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, চা পাতা, ফুচকা, শাড়ি, কম্বল, মদ ও কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব অবৈধ পণ্যের বর্তমান বাজারমূল্য প্রায় দুই কোটি ৫০ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নজরদারি অব্যাহত রয়েছে বলে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও কঠোরভাবে দমন করা হবে বলেও নিশ্চিত করা হয়েছে।

0%
0%
0%
0%