Advertisement

মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী ও ছেলেকে মারধর করে মালামাল লুট

মানিকগঞ্জ সদর উপজেলার ভারাড়িয়া ইউনিয়নের পূর্ব সানবান্দা এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ী ও তার ছেলেকে মারধর করে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় পালপাড়া লোকনাথ মন্দিরসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ব্যবসায়ী পতিল পবন শীল, তার ছেলে প্রবীর কুমার শীল ও প্রতিবেশী মনোরঞ্জন পাল।

ভুক্তভোগীরা জানান, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে পূর্ব সানবান্দা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। এ সময় মারধর করে তাদের কাছ থেকে প্রায় ৫০ থেকে ৬০ ভরি রুপা, দুই আনা স্বর্ণ এবং ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। দুর্বৃত্তদের হামলায় পতিল পবন শীলের মাথায় গুরুতর জখম হয়েছে, ধারণা করা হচ্ছে শক্ত কোনো বস্তু দিয়ে তাকে আঘাত করা হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে, তবে সেখানে গুলির কোনো ঘটনা ঘটেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। আহতদের চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তদন্তকারী পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ভুক্তভোগীদের দেওয়া প্রাথমিক তথ্যের সঙ্গে পরবর্তী বক্তব্যের কিছু অসংগতি পাওয়া গেছে। ডাকাতি নাকি ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে, তা নিশ্চিত হতে পুলিশ নিবিড়ভাবে তদন্ত করছে এবং প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%