AdvertisementAdvertisement

খুলনায় ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবাসহ আটক ৪

খুলনা মহানগরীর মিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুঁটিখালী গ্রামের নাসির উদ্দীন সেন্টু এবং তার স্ত্রী সাফিয়া বেগম। এছাড়া কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকার মারিয়াম এবং আয়শা নামের আরও দুই নারীকে এ সময় আটক করা হয়।

Advertisement
বিজ্ঞাপন

অভিযান পরিচালনাকারী র‍্যাবের আভিযানিক দল জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুতপূর্বক আইনানুগভাবে উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি আনুষ্ঠানিকতা শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%