AdvertisementAdvertisement

গাইবান্ধায় ছুরিকাঘাতে আহত ছাত্রশিবির নেতা সালাউদ্দিনের মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া চারমাথায় অতর্কিত হামলায় গুরুতর আহত ছাত্রশিবির কর্মী সালাউদ্দিন দুই মাস মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে পরপারে পাড়ি জমিয়েছেন। শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত রোববার দুপুরে বর্বরোচিত এ হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছিলেন বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ।

ঘটনার সূত্রপাত হয় সাঘাটার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে। উপজেলা চত্বরে প্রধান শিক্ষক হাবিবুল্লার সঙ্গে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুলের বাগ্‌বিতণ্ডা হয়, যা স্থানীয় নেতাদের হস্তক্ষেপে সে সময় মীমাংসা হয়ে যায়। তবে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই পরিকল্পিতভাবে প্রতিশোধের ছক আঁকা হয়।

Advertisement
বিজ্ঞাপন

উপজেলা চত্বর থেকে চলে যাওয়ার মাত্র ১০ মিনিট পর বোনারপাড়া চারমাথায় অবস্থান করছিলেন সাইফুল্লাহ ও সালাউদ্দিন। এ সময় মোখলেছুর রহমান মুকুল, তার ভাই পলাশ, রবিউল ইসলাম, আশরাফ, মোনারুল ও জব্বারসহ ১০-১৩ জনের একটি সশস্ত্র দল ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। আক্রমণকারীরা প্রথমে সালাউদ্দিনের গলায় ছুরিকাঘাত করে এবং পরে সাইফুল্লাহকে ধাওয়া করে বোনারপাড়া ইউনিয়ন পরিষদের সামনে ফেলে নৃশংসভাবে হত্যা করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

গুরুতর আহত সালাউদ্দিনকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছিল। দীর্ঘ দুই মাস চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে অবশেষে তিনি মারা যান। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়রা ও নিহতের স্বজনরা জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%