AdvertisementAdvertisement

নেত্রকোণায় ৬৩ বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক

নেত্রকোণার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার ঝানজাইল বাজার এলাকা থেকে ৬৩ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঝানজাইল বাজারের ‘মা মনি’ বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন কলমাকান্দা উপজেলার বাসিন্দা মাসুম মিয়া এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মাহমুদুল হাসান। তাদের দুজনের বয়সই ২১ বছর। অভিযানে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক ফিরোজ আলমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অংশ নেয়।

Advertisement
বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও কেনাবেচা রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম চালানো হয়েছে। অভিযান শেষে উদ্ধারকৃত মদ জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

আটককৃত যুবকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%