AdvertisementAdvertisement

তারাগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রংপুরের তারাগঞ্জ উপজেলার খিয়াজুম্মা এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে সাতটার দিকে মহাসড়কের পাশে ওই নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল। উদ্ধারকারী দল তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement
বিজ্ঞাপন

নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে পুলিশ নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে। পরিচয় নিশ্চিত হওয়ার পরই আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%