AdvertisementAdvertisement

শরীয়তপুরে নিখোঁজের তিন দিন পর বাবুর্চির বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বিশেষ অঙ্গ কর্তিত অবস্থায় লাশ, এলাকায় চাঞ্চল্য

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় তিন দিন নিখোঁজ থাকার পর জয়নাল সরদার (৬০) নামের এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঘড়িষার ইউনিয়নের আটপাড়া গ্রামের রাস্তার পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জয়নাল সরদার উপজেলার ইছাপাশা গ্রামের মৃত সামছু সরদারের ছেলে। তিনি পেশায় একজন বাবুর্চি এবং সুরেশ্বর দরবার শরীফের ভক্ত ছিলেন।

Advertisement
বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২২ অক্টোবর) রাতে সুরেশ্বর দরবার শরীফে সর্বশেষ দেখা যায় জয়নাল সরদারকে। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার বিকেলে স্থানীয়রা রাস্তার পাশে ডোবায় একটি বস্তা ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে বিশেষ অঙ্গ কর্তিত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

নিহতের মেয়ে আশা আক্তার বলেন, “গত বুধবার রাতে দরবার শরীফ থেকে আমার বাবা নিখোঁজ হন। আজ তার মরদেহ পাওয়া গেছে। আমাদের ধারণা, দরবার শরীফের কেউ আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করে এখানে ফেলে গেছে। আমরা এই হত্যার বিচার চাই।”

Advertisement
বিজ্ঞাপন

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, “স্থানীয়দের খবরের ভিত্তিতে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে ডোবায় ফেলে দেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

এদিকে এ হত্যাকাণ্ডে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাটি তদন্তে নেমেছে পুলিশ।

সম্পর্কিত- হত্যা
0%
0%
0%
0%