ডেটিং সাইটে প্রতারণা ডেটিং সাইটে ভুয়া পরিচয়ে প্রতারণা, ময়মনসিংহে গ্রেফতার ৭

আন্তর্জাতিক অনলাইন ডেটিং সাইটে ভুয়া পরিচয় ও অন্যের ছবি ব্যবহার করে প্রতারণার ফাঁদ পাতার অভিযোগে ময়মনসিংহে একটি চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৩ নভেম্বর দিবাগত রাতে মহানগরীর সেনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।

যেভাবে প্রতারণা করতেন তারা

তারা "মেগা পার্সোনাল" নামের আন্তর্জাতিক অনলাইন ডেটিং সাইটে ভুয়া আইডি খুলত। অন্যের ছবি ব্যবহার করে আকর্ষণীয় প্রোফাইল তৈরি করত তারা। সেই প্রোফাইলের মাধ্যমে আগ্রহী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে নানা কৌশলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত।

গ্রেফতারকৃত সাতজন

গ্রেফতারকৃতরা হলেন মো. মনির হোসেন (২৩), মো. মাসুদ আল মারুফ (২৫), মো. তানভীর আহম্মেদ (২৫), মো. জিল্লুর রহমান জনি (২৭), মো. মজনু (২৬), মো. নাঈম মণ্ডল (২৪) ও মো. রাকিব (২০)।
পুলিশ সুপার কামরুল হাসান বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অনলাইন ডেটিং সাইট ব্যবহার করে এই প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত- প্রতারণা
০%
০%
০%
০%