শিবগঞ্জে বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় চকো ডিএক্স সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (২১ নভেম্বর) রাত ১২টা ২০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, জেলার শিবগঞ্জ থানার দুলর্ভপুর ইউনিয়নের বোগলাউড়ি গ্রামে অভিযান চালিয়ে এসব সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার টাকা। পরে জব্দ করা সিরাপগুলো শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা নিয়োজিত রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধসহ মাদক ও অবৈধ চোরাচালান দমনে বিজিবি দিন-রাত কাজ করে যাচ্ছে।

০%
০%
০%
০%