শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন সংরক্ষিত নারী আসন-৩৩-এর সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা আক্তার উর্মির শাশুড়ি।শনিবার (২১ নভেম্বর) রাত ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার জানাজা শনিবার বাদ জোহর গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া গ্রামে তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।শাশুড়ির মৃত্যুতে গভীর শোকাহত সংসদ সদস্য শওকত আরা আক্তার উর্মি মরহুমার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
এদিকে এ মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি কামনা করেছেন তাঁরা।