শিবগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপের ১৪৯ বোতল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ১৪৯ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর মনোহরপুর বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের কদমতলা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ৫৯ হাজার ৬০০ টাকা। পরে জব্দ করা সিরাপ শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিজিবি সর্বদা নিয়োজিত রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং মাদকসহ সব ধরনের অবৈধ চোরাচালান দমনে বিজিবি নিরলসভাবে কাজ করছে।

০%
০%
০%
০%