Advertisement

কুতুবদিয়ায় পুকুরে ডুবে নারী ও শিশুর মৃত্যু আহত এক

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে এক নারী ও এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত অবস্থায় আরও এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে ও সন্ধ্যায় উপজেলার লেমশীখালী এবং বড়ঘোপ ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে।

শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে লেমশীখালী ইউনিয়নের ছিদ্দিক হাজির পাড়ায় পুকুর ঘাটে পানি আনতে গিয়ে পা পিছলে পড়ে যান রুবেল কাদেরের স্ত্রী ইরান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই নারী মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

একই দিন সন্ধ্যা ছয়টার দিকে লেমশীখালীর হাবিব হাজির পাড়ায় নুর মোহাম্মদের তেরো মাস বয়সী এক শিশু পুকুরের পানিতে ডুবে প্রাণ হারায়। অন্যদিকে, বিকেলে চারটার দিকে বড়ঘোপ ইউনিয়নের হাড়ি সিকদার পাড়ায় আরিশা নামের ষোল মাস বয়সী আরেকটি শিশু পুকুরে ডুবে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যেখানে সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

অল্প সময়ের ব্যবধানে পৃথক দুটি স্থানে নারী ও শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%